প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মো: সাজিদ পিয়াল
জেলা প্রতিনিধি
টাংগাইল
টাঙ্গাইলে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল।সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সরকারি দপ্তরসমূহের চলমান কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য কৃষি স্থানীয় সরকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ নিজ নিজ বিভাগের কার্যক্রম, অর্জন, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।এ সময় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি, জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর সেবা প্রদান এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv